বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আহাদের বিরুদ্ধে মানহানির ব্যর্থ অপচেষ্টা জামায়াত নেতা ফখরুলের

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
১৭৯

শাহীন আলম,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চিহ্নিত মহল। স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত হাজী আব্দুল বারিকের ছেলে ফখরুল আলম চৌধুরী। তিনি পলাতক আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ খ্যাত আব্দুল মুকীত চৌধুরীর ছোট ভাই।

সাংবাদিক আব্দুল আহাদ অভিযোগ করে বলেন, সম্প্রতি জামায়াত নেতা এটিএম আযহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর জামালগঞ্জে আয়োজিত এক দোয়া মাহফিলের সংবাদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে, সেটিকে কেন্দ্র করে
জামালগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ শুরু করেন।
গত ঈদুল আযহায় শহীদ সোহাগের বাড়িতে সংবাদ সংগ্রহের সময়, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের মোটরসাইকেলে থাকা অবস্থায়
জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম তাদের পথরোধ করে জনসম্মুখে সাংবাদিক আব্দুল আহাদকে উদ্দেশ্য করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

আহাদ আরও জানান, তেলিয়া নতুনপাড়া জামে মসজিদের দুটি সরকারি প্রকল্প (নং ৫৪ ও বি-০৬), যেগুলোর সভাপতির দায়িত্বে রয়েছেন আ. মজিদ ও রমজান আলী, সে প্রকল্প নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন উপজেলা শাখার জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম।
সাংবাদিক আহাদ জানান, ২০০৫ সাল থেকে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা, জিডি ও অপপ্রচার চালিয়ে আসছে ফখরুল আলম। ২০০৬ সালের একটি জিডি (নং ১০৩, তারিখ: ৩/১১/২০০৬) এবং ২০০৯ সালে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক আহাদকে হয়রানির পাশাপাশি এলাকায় নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত
জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম। তার এসব কর্মকাণ্ডে মদদ দিয়ে আসছিলেন বড় ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল মুকীত চৌধুরী।

বর্তমানে জামায়াত পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়ানো এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, এ ধরনের মামলাবাজ ও মিথ্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের হয়রানির সাহস না পায়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102