বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে চকলেট মদসহ ৬ জন আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
১৬৮

জৈন্তাপুর সংবাদদাতা:

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট সহ ছয়জনকে আটক করা হয়েছে। দিনের অপর অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩শে মে) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।

অভিযানে রাত আনুমানিক ২:২৫ মিনিট জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বহনকারী দুই ব্যাক্তিকে ধাওয়া করলে মাদকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ উদ্ধার করা বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও অফিসার চয়েজ ব্লু ব্রান্ডের ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা সমপরিমাণ।

দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।

ওইদিন শুক্রবার দুপুর ২:৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্টে একটি সিলেটগামী সাদা রংয়ে মাইক্রোবাস ( রেজি নং- ঢাকা মেট্রো – চ- ১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা হতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এ সময় ভারতীয় চকলেট পাচারকালে গাড়ীতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের সাথে জড়ীতের বিষয়টি তারা স্বীকার করেন। পুলিশ জানায় আটককৃত গাড়ী সহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা সমপরিমাণ।

আটককৃত ব্যাক্তিরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), বাকিরা শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।

এদিকে পৃথক দুটি অভিযানে ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তিনি জানান আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102