মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল নকলায় এসবিসি প্রকল্পের এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
২২০

 

​মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার ২নং গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফ্যাসিবাদী সরকারের দোসর ও জাপা নেতা মো: শওকত আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের পক্ষে আব্দুল মালেক নামের এক ব্যক্তি সম্প্রতি জেলা প্রশাসকের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
​অভিযোগে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব এবং জাতীয় পার্টির ইউনিয়ন কমিটির আহ্বায়ক পদের ক্ষমতা খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন শওকত আলী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পূর্বে তাঁর উল্লেখযোগ্য কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি না থাকলেও, গত কয়েক বছরে সরকারি অনুদান ও উন্নয়নমূলক কাজে সিন্ডিকেট তৈরি করে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।
​এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, অভিযোগ পেলে সদর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে দেখবেন।
​অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে ইউপি চেয়ারম্যান মো: শওকত আলী বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাঁর বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্র করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102