শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড
সুনাম দিগন্ত ডেস্ক
সংবাদ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৮৮
বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড
শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি দিলোয়ার হোসেন (৩৬)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে। অভিযানকালে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার এসআই টিপু সুলতান।
১৬১
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তি দিলোয়ার হোসেন (৩৬)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে। অভিযানকালে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার এসআই টিপু সুলতান।