বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
১৭১

সামজাদ জসি

ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত ‘সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক’ ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অঞ্চলটির দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের শুভ সূচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান এমপি।

প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন। এছাড়া অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নাসিরনগর উপজেলার সার্বিক কল্যাণ এবং প্রকল্পের সফল ও মানসম্মত বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান এমপি বলেন, “নাসিরনগর একটি কৃষিপ্রধান ও হাওরবেষ্টিত অঞ্চল। এখানকার মৎস্য ও কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হলেও উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হতো এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই ফোর লেন সড়ক বাস্তবায়িত হলে নাসিরনগরের সাথে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে।”

তিনি আরও বলেন, “সড়কটি আধুনিকায়ন ও চার লেনে উন্নীত করা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। আজ সকল বাধা পেরিয়ে আমরা এই মেগা প্রকল্পের কাজ শুরু করতে পেরেছি। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, নাসিরনগরবাসীর দীর্ঘদিনের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন।” এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কড়া তাগিদ দেন।

 

হাওরবেষ্টিত এই জনপদের বাসিন্দারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যানজট নিরসন হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার হাত ধরে নাসিরনগরের স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102