বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
১৭৭

সামজাদ জসি

ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উষা রাণী দেবনাথ (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহত উষা রাণী দেবনাথ কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ার মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত স্বামী নারায়ণ দেবনাথ বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বর্তমানে কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ওয়ার্ড সদস্য আজম মৃধা জানান, বৃহস্পতিবার সকালে তিনি খবর পান যে মনোরঞ্জন দেবনাথের ঘরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন স্বামী নারায়ণ দেবনাথ। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তিনি উষা রাণীর ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান এবং বিষয়টি নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, অভিযুক্ত নারায়ণ দেবনাথ একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী উষা রাণীকে মারধর করতেন। মাতাল অবস্থায় তাঁকে প্রায়শই রাস্তাঘাটেও দেখা যেত। স্থানীয় ইউপি সদস্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102