বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে  বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ৮০ হাজার টাকা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
২৬১

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত খাদ্য ও মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
‎জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারি, সিয়াম ফাস্ট ফুড এবং হৃদয় কনফেকশনারী। এর মধ্যে সুমি ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
‎
‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, সাচনা বাজারের তিনটি বেকারিকে জরিমানা করা হয়েছে। তারা খাদ্যদ্রব্য তৈরিতে এমন রং ব্যবহার করছিল, যা ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে।
‎
‎তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সুমি বেকারিকে ১ লাখ, সিয়াম ফাস্ট ফুডকে ৫০ হাজার এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৫ সালের লেবেল এবং ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ পণ্যে ২০২৬ সালের লেবেল লাগিয়ে বিক্রির প্রমাণও পাওয়া গেছে। অর্থাৎ মেয়াদোত্তীর্ণ পণ্যকে মেয়াদ আছে বলে বিক্রি করা হচ্ছিল।
‎
‎ইউএনও আরও বলেন, এসব কর্মকাণ্ড মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনা হয়েছে।
‎
‎নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102