মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় জামালগঞ্জে হাওর এলাকায় উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

জামালগঞ্জে হাওর এলাকায় উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
৫০

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

‎হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণ করা হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে।

‎তিনি বলেন, ‘হাওরবাসীর জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। প্রকল্পের কাজ যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।’

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণ করা হবে। হাওর এলাকার যোগাযোগব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (HAERPIIP) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক।

‎জামালগঞ্জ উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎এ সময় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102