বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক রাখার দায়ে আটক দু’জন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
২০৫

মোঃ মিজান, লোহাগাড়া,চট্টগ্রাম:

গত রোববার (৪ মে) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চরম্বা ১ নং ওয়ার্ডের হিন্দুপাড়ার মৃত স্বপন কুমার দে’র পুত্র মিল্টন দে (৩৩) ও পদুয়া ৭ নং ওয়ার্ডের ফরিযাদের কুলের খন্দকার পাড়ার মৃত মোজাফফর আহমদের পুত্র নাজিম উদ্দীন (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ৮শ ৪৪ গ্রাম গাজা ও ৫ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া এই সময় ভোক্তা অধিকার আইনে ঐ এলাকার আলী আহম্মদকে ৩ হাজার টাকা এবং মঙ্গলী বালাকে ২ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল। অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং লোহাগাড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ বিবিধ অপরাধের বিরুদ্ধে অভিযান করা হয়। এসময় মাদক রাখার দায়ে দু’জনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102