বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
১৮০

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

শুক্রবার ( ২রা মে) রাত আনুমানিক ১১:৪০ ঘটিকায় সেনাবাহিনীর ১৭ এফআইও ইউনিটের গোয়েন্দা সৈনিকের তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগোল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় একটি সিভিল বাড়ীতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তা সমুহে আনুমানিক ৫০-৬০ কার্টন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম উদ্ধার করা হয় । উদ্ধারকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা সমপরিমাণ।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, উদ্ধার করা ভারতীয় চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩রা মে) দুপুর ২:০০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102