বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক, এক মাস পর উদ্ধার; গ্রেপ্তার শিক্ষক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
২০২

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় এক মাস পর উদ্ধার করেছে র‌্যাব-৯। এ ঘটনায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অপহরণের অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহশিক্ষক অন্তর খাঁন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়া এলাকার আজাদ খাঁনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) গ্রেপ্তারকৃত অন্তর খাঁনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী দক্ষিণ সুরমার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২১ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার প্রথমে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটির গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের প্রলোভন দেখিয়ে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102