বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
২৩১

বুলবুল আহমেদ, (নবীগঞ্জ)হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর
অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের
মো: জালাল খলিফার পুত্র মো. রুহুল আমিন (৩৪) ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো: মাজেদুর রহমান (৪১)।

র‌্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি নীল রঙ্গের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। এতে, তাদের বহনকৃত কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর নীল পলিথিন ও খালি রঙ্গের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102