শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
১৩৬

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের ভূমিদস্যু সন্ত্রাসী শফিকুল ইসলাম শেখ ও তার বাহিনীর সকল সহযোগীকে গ্রেফতারের দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে। বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান শেখের পুত্র ও বাদাঘাট বাজারস্থ জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকার এর স্বত্তাধিকারী রিয়াজ উদ্দিন শেখ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের পশ্চিমবাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবী জানান।
অভিযোগে প্রকাশ,গত ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার সময় স্থানীয় জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকারের দোকানের সামনে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীরা,রিয়াজ উদ্দিন শেখ এর উপর বর্বরোচিত হামলা করে। সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা থেকে তাকে রক্ষার জন্য স্ত্রী হেলেনা বেগমসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে উক্ত সন্ত্রাসীরা দা,লাঠি,সুলফিসহ দেশীয় অস্ত্রাদি সহকারে এলোপাতারিভাবে মারপিঠক্রমে স্ত্রী হেলেনা বেগম,প্রতিব›দ্বী পুত্র আজিজুল ইসলাম,কনে শিলা বেগম ও সাবিনা বেগমকে গুরুতর আহত করে। ঘটনার পর আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রিয়াজ উদ্দিন শেখ বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ ও ৩৪ ধারায় আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাহিরপুর কোর্টে সিআর ১১২/২০২৬ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর পূর্বক তদন্তের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় কামড়াবন্দ গ্রামের মৃত খসরু শেখ এর পুত্র শফিকুল ইসলাম শেখ, শফিকুল ইসলাম শেখের পুত্র শাকির শেখ ও শাওন শেখ,বাদাঘাট বাজারের মৃত মুজিবুর রহমান শেখের পুত্র আব্দুর রহমান শেখ, আব্দুর রহমানের স্ত্রী নুরুন নাহার বেগম ও তার ৩ পুত্র যথাক্রমে আইনুল হক শেখ,আলম শেখ ও আনিছ শেখকে আসামী করা হয়েছে।
ভূক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ বলেন,আমার বসতবিল্ডিং এর সিড়ির কাজ করতে গেলে প্রতিপক্ষরা মোটা অংকের টাকা চাঁদা আদায়ের লক্ষ্যে নির্মাণ কাজে বাঁধা দেয়। আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ১৪৪ ধারায় অভিযোগ এনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিবিধ ৬২/২৬ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদীদেরকে কারণ দর্শানোসহ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে আমাদের জানমালের উপর হামলাসহ নির্মাণকাজে বেআইনীভাবে বাঁদা প্রদান করে যাচ্ছে। আমরা উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদাঘাট বাজারের ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান,বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102