শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
১৭৩

আফজাল মিয়া,বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রতাবপুরে আলোচিত শাহ আলম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়পুর গ্রামের বাসিন্দা মো. বদরুল আলম (উরফে তৈমুছ)-এর ছেলে মো. রেজাউল করিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হলেও ভয়ের কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতেও সাহস পাননি বলে জানান তিনি। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, গত ১৫ এপ্রিল প্রতাবপুরে হানিফ শাহ চিশতী (রহ.) মাজারের খাদেম শাহ আলমকে কুড়াল দিয়ে হত্যা করে স্থানীয় মিজান নামের এক ব্যক্তি। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি একজন সাক্ষী হিসেবেও রয়েছেন।
রেজাউল করিমের দাবি, এ ঘটনাকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য শুরু করেছে এবং নিরীহ মানুষকে জড়িয়ে হয়রানি করছে। একই সঙ্গে তার কাছেও চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মামলায় জড়ানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল শাহ আলম হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তার পিতা বদরুল আলমের ছবি ব্যবহার করে গলায় ফাঁসির দড়ি প্রদর্শন করা হয়, যা তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102