বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জের রামনগরে ৪০ কেজি গাঁজাসহ নারী আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
২৩৭

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দু’টি বসতঘরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পাশের ঘরের মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান পালিয়ে যায়।
শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এসআই শামীম কবির, এসআই (নিঃ) মাসুদ রানা এবং এএসআই (নিঃ) মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দু’টি বসতঘরে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী অঞ্জনা (২০) রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত অঞ্জনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102