বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শূটকি মাছ আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
১৭৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের টহলটিমের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫শে এপ্রিল) সকাল ৮:১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশে একটি ডিআই পিকআপ গাড়ী আটক করে। এ সময় গাড়ীর সাথে মালের মালিক কিংবা চালক কাউকে পাওয়া যায় নি।

পরে সেনাবাহিনীর টিম ডিআই গাড়ীটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত শুটকির মধ্যে ৩৭ বস্তায় ১৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি ছিলো।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত শুটকি, ডিআই পিকআপ সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102