বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ভিসিকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সুবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীদের মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
১৮৫

সামিউল কবির,সিনিয়র প্রতিবেদক ::

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(সুবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ৷

শুক্রবার(২৫ এপ্রিল) বিকেলে ৩ টায় শান্তিগঞ্জ বাজার পয়েন্টে অনুষ্ঠিত এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

মানববন্ধনে বক্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), ফিনান্স ডিরেক্টর হিমায়েত মিয়া, নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও কর্মচারী পংকজ চক্রবত্তী সহ অনেকে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে দাসত্ব নয়, চাকরি করতে এসেছি। আমরা সুনামগঞ্জের শিক্ষার প্রসার ঘটাতে এসেছি। এখানে যারা চাকরি করেন সবাই ভালো ভালো অবস্থান থেকে এসেছেন। শুধু টাকার জন্য এখানে আসিনি৷ আমাদেরও মান সম্মান আছে। গত ২৩ তারিখ একটি সংবাদ সংবাদ সম্মেলনে আমাদের উপাচার্যকে নিয়ে কোন প্রকার কোন তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট যে বিবৃতি দেয়া হয়েছে৷ আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশাকরবো যিনি এই বিবৃতি দিয়েছেন তিনি তা প্রত্যাহার করবেন৷ অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।

তারা আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান না তারাই মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আটকে দিচ্ছেন৷ বিশ্ববিদ্যালয় কোথায় হবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমরা এসেছি চাকরি কর‍তে। তাছাড়া বিশ্ববিদ্যালয় কোন প্রাইমারী স্কুল নয় যে এই গ্রামে হবে না সেই গ্রামে হবে। এটা মুলত সরকারি সিদ্ধান্তের বিষয়। বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণে আমরা কেউ না। যারা আমাদের ভিসি মহোদয় কে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন আমরা মনে করবো তারা ফ্যাসিবাদের একটা অংশ এবং চলমান বিশ্ববিদ্যালয় কার্যক্রম কে তারা বাঁধাগ্রস্ত করতে চান। সুনামগঞ্জবাসীকে এতে সজাগ ও সচেতন থাকতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102