বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

অবশেষে বোনকে উদ্ধারে সুনামগঞ্জে অনলাইন জিডি করলেন বড় ভাই

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
২৬৯

আল হেলাল,সিনিয়র প্রতিবেদক: হারানো মেয়েকে উদ্ধারের দাবীতে প্রথমে অসহায় মাতা থানায় আবেদন করেন। পরে বড় ভাইয়ের পক্ষ থেকে থানায় অনলাইন জিডি এন্ট্রি করা হয়। এর মধ্যে একজন অপহরনকারী মোবাইল কল রিসিভ করে ঘটনাটি স্বীকার করে আমার মোবাইল ও ওয়াটসআপ বন্ধ করে দেয়। ইতিমধ্যে দায়েরকৃত জিডির অনুকূলে ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মোঃ নুরুজ্জামান ভূইয়াকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদেশ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। ভিকটিম পরিবারটি আশাপ্রকাশ করে বলেন,পুলিশ তৎপর হলে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হৃদয়বিদারক হারানো বিজ্ঞপ্তিতে বড় ভাই শফিকুল ইসলাম উল্লেখ করেন,আমার ছোট বোন,গত ০৯ এপ্রিল ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি, হবিপুর, রঙের বাজার এলাকায় বেড়াতে গিয়ে হারিয়ে গেছে। আজ ১৩ দিন পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা থানায় জিডি করেছি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়েছি, শহর-গ্রাম চষে বেড়িয়েছি – প্রতিটি সম্ভাব্য চেষ্টা করে ফেলেছি, কিন্তু কিছুতেই কোনো সন্ধান মেলেনি। শফিকুল ইসলাম বলেন,আমার মা ভেঙে পড়েছেন, খাবার খাচ্ছেন না, ঘুমাতে পারছেন না, শুধু দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন – তাঁর আদরের মেয়েটা কখন ফিরে আসবে।ঘরের আঙিনায় এখন শুধু নিস্তব্ধতা… একমাত্র চাওয়া, আমার বোনটা যেন ফিরে আসে, বেঁচে থাকে। আমাদের পরিবারের সবকিছু থমকে আছে আজ…
আপনাদের কাছে আকুল আবেদন – দয়া করে। যদি কোথাও আমার বোনকে দেখে থাকেন, কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে একটিবার নিম্নের মোবাইল নাম্বারে ফোন করে আমাদের জানাবেন। আপনার একটুখানি সাহায্য আমাদের ভেঙে পড়া পরিবারকে আবার বাঁচিয়ে তুলতে সাহায্য করতে পারে।
হারানো বোনের পরিচয়ঃ
নাম: নাছির জাহান মারিয়াম।
বয়স: ১৬ বছর
গায়ের রং: ফর্সা
উচ্চতা: আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি
হারানোর স্থান : রঙের বাজার, হবিপুর, আমাবাড়ি (আপার বাড়িতে বেড়াতে গিয়েছিল)
স্থায়ী ঠিকানা : গ্রাম – রণভূমি, ইউনিয়ন – ৭নং লক্ষীপুর ইউনিয়ন, থানা – দোয়ারাবাজার, জেলা – সুনামগঞ্জ।
যদি কেউ আমার বোনকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে দয়া করে দেরি না করে আমাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করুনঃ
01826470574, 01750326085, 01754372374
আমাদের পরিবার আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবে।
আল্লাহ যেন আমার বোনকে হেফাজতে রাখেন, আমিন।
এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন।
হয়তো আপনার একটিমাত্র শেয়ারই আমার বোনকে ফিরে পেতে সাহায্য করতে পারে ।
নিচে আমার বোনের ছবি দেওয়া হলো, দয়া করে সবাই যে যার মতো সাহায্যের জন্য এগিয়ে আসুন। বিনীত পরিবারের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় আমার মা শিরিনা আক্তার একটি জিডি এন্ট্রির অভিযোগ দায়ের করেন। পরে আমি নিজে বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার জিডি নং ১১৮২ তারিখ ২৩/৪/২০২৫ইং দায়ের করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102