বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

জামালগঞ্জে শুরু হলো আভ্যন্তরীণ আমন ধান–চাল সংগ্রহ অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
২৯৪

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ-ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলার সরকারি খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নয়াহালট গ্রামের কৃষক মো. সহিবুর রহমান তালুকদার এক মেট্রিক টন ধান সরবরাহের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ৩৯ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের মাধ্যমে ৩২৭ মেট্রিক টন আতব চাল ও ৯০২ মেট্রিক টন সিদ্ধ চাল সরকারি নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুসারে ক্রয় করা হবে।
এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা, আতব চালের মূল্য ৪৯ টাকা এবং সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হান্নান কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল ইসলাম ও কৃষক প্রতিনিধি এমদাদ আফিন্দী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102