বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনে জেলা প্রশাসক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
২৪১

শেরপুর জেলার নকলায় সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে ডিলারদের গোডাউন, স্টকরেজিস্টার ও সার বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গোডাউন এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করেন। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় কার হচ্ছে কিনা এবং কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সার ডিলারদের অধিকতর সচেতনত থাকার পরামর্শ প্রদান করেন ডিসি ফরিদা ইয়াসমিন।

এ সময় শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলামসহ জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত আছে। কৃষককে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। যথাসময়ে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের স্টক ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। সার ব্যবস্থাপনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে সার ডিলারদের নির্দেশনা প্রদানের পাশাপাশি কৃষকের কাছে সার বিক্রির রশিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102