শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

জামালগঞ্জে শুরু হলো আভ্যন্তরীণ আমন ধান–চাল সংগ্রহ অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
১৬৮

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ-ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলার সরকারি খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নয়াহালট গ্রামের কৃষক মো. সহিবুর রহমান তালুকদার এক মেট্রিক টন ধান সরবরাহের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ৩৯ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের মাধ্যমে ৩২৭ মেট্রিক টন আতব চাল ও ৯০২ মেট্রিক টন সিদ্ধ চাল সরকারি নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুসারে ক্রয় করা হবে।
এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা, আতব চালের মূল্য ৪৯ টাকা এবং সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হান্নান কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল ইসলাম ও কৃষক প্রতিনিধি এমদাদ আফিন্দী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102