বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ একজনকে আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
১৮১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম ইমন আহমেদ (২১)। সে উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।

র‍্যাব-৯ সিপিএসসি,সিলেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ( ১৯ শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালিত করে।

ওইদিন দুপুর ২:৩৫ ঘটিকায় জৈন্তা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ইমন আহমেদকে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে শনিবার সন্ধ্যায় র‍্যাবের পাহারায় আটক হওয়া আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102