বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সাচায়ানী নন্দিরগাও গ্রামে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
১৭২

জগন্নাথপুর,(সুনামগঞ্জ)প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সাচায়ানী নন্দিরগাও গ্রামে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৮জন।

গুরুতর আহতরা হলেন, আকমল হুসেন (৩০), আজমল হুসেন (২৭),আবদান হুসেন (৩৭),জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য, তাজমল হুসেন (২৪) সহ আরো অনেকে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কয়েকজনকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাচায়ানী নন্দিরগাও গ্রামের ফজর আলী ও আব্দুর নুর এর মধ্যে বিরোধ চলে আসছে৷

এ ঘটনার জেরে, শুক্রবার জুম্মার নামাজের পর আব্দুর নুর ও মনির উদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এ সংবাদ গ্রামে চড়িয়ে পড়লে, দু-পক্ষের লোকজনের সংঘর্ষ বাদে। গ্রামের স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখবেন বলে দু’পক্ষের লোকজনকে সরিয়ে দেন। পরবর্তীতে গতকাল (শনিবার) বিকালে আব্দুর নুর এর উস্কানিতে পুনরায় সংঘর্ষ বাদে।

এছাড়া আরো অনেকে বলেন: আওয়ামী সন্ত্রাসী আব্দুর নুর ও আব্দুর রুপ এর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহীনি দ্বারা গ্রামের নিরীহ মানুষদেরকে প্রতিনিয়ত নির্মমভাবে নির্যাতন ও অত্যাচার করে আসছে । গতকাল (শনিবার) বিকালে আব্দুর নুর ও আব্দুর রুপের নির্দেশে তাদের ভাড়াটিয়া গুন্ডারা ও আব্দুর নুর নিজে উপস্থিত থেকে মনির মিয়ার বাড়িতে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায় এতে মনির মিয়ার বাড়ির মহিলা সহ আর অনেকে আহত হন।

এ বিষয়ে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ, (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন: অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102