বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
১৮১

 

জাহিদুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়,বুধবার (১৬ই এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি।

এ সময় সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: নুরুল হুদা এবং সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনী বাড়ীটি থেকে ৩০টি বড় ও মাঝারী আকারের কার্টুন উদ্ধার করে।

পরে উদ্ধার হওয়া কার্টুন গুলো থেকে ভারতীয় পন্য নেভিয়া সফট ক্রিম ৫০ মিলি,সানসাইন ক্রিম,স্কিনব্রাইট ক্রিম ও ক্রপ-জি সহ বিভিন্ন ব্রান্ডের প্রশাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাইপন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা সমপরিমাণ।

আটক হওয়া পন্য সামগ্রিই অভিযান পরবর্তী সময়ে সিলেট ব্যাটালিন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় আটক হওয়া পন্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102