জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সুনাম দিগন্ত ডেস্ক
সংবাদ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
১৯৩
বার পড়া হয়েছে
জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সালাউদ্দীন আহাম্মেদ (মিঠু): আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধন ও রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,বজলু মোল্লা,সাখাওয়াত হোসোন শুভ, আমির উদ্দিন সহ আরো অনেকে। এসময় তারা প্রায় এক ঘণ্টা জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে, এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে সিদ্দিক(৫২) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে...
২৬৭
সালাউদ্দীন আহাম্মেদ (মিঠু):
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে এ মানববন্ধন ও রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,বজলু মোল্লা,সাখাওয়াত হোসোন শুভ, আমির উদ্দিন সহ আরো অনেকে।
এসময় তারা প্রায় এক ঘণ্টা জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে, এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে সিদ্দিক(৫২) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।