শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

সাতকানিয়ায় মাটি কাটা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
৮৪

মোঃ মিজান,(লোহাগাড়া) চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ।

গত ১৪ এপ্রিল(সোমবার)দিবাগত রাত ১২ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

এ সময় অভিযানে সহযোগিতা করেন, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. পারভেজ ও সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত।

অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এক্সক্যাভেটর রেখে পালিয়ে যায়। পরে ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করে এক্সক্যাভেটরগুলো বিকল করে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102