বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তদের ভাংচুর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
১৮০

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

 

গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে ,বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে একই গ্রামের মৃত নূরউদ্দিনের পুত্র কেফাত উল্লাহকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত সমর আলীর পুত্র সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার সিনিয়র অফিসার ইসলাম উদ্দিন’র বাড়ীতে দুর্বৃত কেফায়েতের নেতৃত্বে একদল লোক এসে পাথর ও ইট দিয়ে শতাধিক ঢিল ছোড়ে বসত ঘরের উপর। এতে বসত ঘরের দরজা জানালাসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। দুবৃত্তরা অকাথ্য ভাষায় গালি গালাজ করে এবং যাওয়ার সময় বাড়ির চতুর্পাশের বেড়া ভেঙ্গে চলে যায়। এদিকে অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে এসআই রুবেল দাশ জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102