বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির অভিযানে এবার সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
২৩৬

জাহিদুল ইসলাম ::

দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও বড় সাফল্য অর্জন করেছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত (৮ সেপ্টেম্বর) সিলেট জেলার সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়।

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১,২৫,৫৩,৩৩০ টাকা (এক কোটি পঁচিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত ত্রিশ টাকা)।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারা দেয় না, দেশের অর্থনীতি ও সমাজকে চোরাচালানের ক্ষতি থেকে রক্ষা করতেও অগ্রণী ভূমিকা পালন করছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় দিন-রাত আমরা সতর্ক অবস্থানে থেকে কাজ করছি। জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের শক্তি, আর এ আস্থা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও জানান, বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যত ভেঙে পড়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ সাফল্য অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102