বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বিএসএফর মাধ্যমে নি/হ/ত বাংলাদেশির লা/শ হস্তান্তর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
৩২০

শফিকুল ইসলাম শফিক,

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেষা মহিষখলা সীমান্ত দিয়ে ভারতে নিহত হওয়া এক বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তষেষা মহিষখলা সীমান্তের মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মাধ্যমে লাশটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ জানান, নিহত বাংলাদেশীর পরিচয় নিশ্চিত হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বিজিবি নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সম্প্রতি মেঘালয়ের স্থানীয়দের মারধরে আকরাম হোসেন নিহত হন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102