বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
৩০৪

সেলিম মাহবুব,ছাতকঃ

ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের ৪ জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে নির্বাচন করে জয়ী হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন তিনি ।

সম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব টাউন হাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারা আলীর বিরুদ্ধে। এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড করেন তিনি।

একটা সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও; নিজেই এই কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

যদিও রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। এমন সমালোচনার মুখেই তার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা আসল।

প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের কাছে পাঠানো চিঠিতে রুশনারা আলী লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার পার্টির সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে।

এরপর ভাড়াটিয়া সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি এবং নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমি যদি মন্ত্রি হিসেবে থাকি তাহলে সরকারের কাজে ব্যঘাত ঘটতে পারে। এ কারণে আমি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের একাধিকবারের এমপি রুশনারা আলীর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামে। ৭ বছর বয়সে তিনি পিতা-মাতার সাথে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই লেখাপড়া সহ স্থায়ীভাবে বসবাস ও রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102