বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

তৃণমূল থেকে গড়ে ওঠা রাজপথের নেতা ছগীর হোসেন পাটিখালঘাটায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে’

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
১৪১

কাঠালিয়া প্রতিনিধিঃ

জনসেবা, সততা এবং স্বচ্ছতার অঙ্গীকার নিয়ে আসন্ন ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কাঠালিয়া উপজেলার উদীয়মান ও রাজপথের পরীক্ষিত তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ছগীর হোসেন। এলাকার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে ২নং পাটিখালঘাটা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।

​ইতিমধ্যেই কাঠালিয়া উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তুলেছেন মোঃ ছগীর হোসেন। তিনি বর্তমানে পাটিখালঘাটা ইউনিয়নের সফল ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে জনগণের সেবা করে আসছেন। এছাড়াও রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ ও ত্যাগী ভূমিকা রয়েছে—তিনি বর্তমানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

​রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাজপথে সক্রিয় থাকা ছগীর হোসেন পূর্বে সফলতার সাথে পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূলের এই নেতা প্রতিটি দূর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।

​নির্বাচনী প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করে মোঃ ছগীর হোসেন বলেন,

​”আমি ক্ষমতার জন্য নয়, ২নং পাটিখালঘাটা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি করি। অবহেলিত এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সততা, নিষ্ঠা ও কাজের মাধ্যমেই আমি জনগণের হৃদয়ে স্থান পেতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার প্রাণপ্রিয় সর্বস্তরের ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।”

​এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে ছগীর হোসেনের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল রাজনৈতিক জীবনের ত্যাগ ও সততার কারণে ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে তাঁর পক্ষে একটি শক্তিশালী জনমত গড়ে উঠেছে। তরুণ ও প্রবীণ নির্বিশেষে এলাকার সচেতন মহল এবার তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে উদগ্রীব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102