শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

লোহাগাড়ায় ট্রাফিক জোনের তল্লাশিতে দেশীয় চোলাইমদসহ আটক ২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
৯৪

 

লোহাগাড়া( চট্টগ্রাম) সংবাদদাতা::

 

চট্রগ্রামের লোহাগাড়া ট্রাফিক জোনের হাতে ৭৫ লিটার দেশীয় মদসহ আটক ২জন।

আটককৃত আসামিরা হল,শ্যামল সর্দার (৬৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া( ১নং) ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র এবং সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল (৭নং) ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র।

শনিবার (১৬ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট এর দিকে উপজেলার লোগাহাড়া ট্রাফিক বক্সের সামনে চট্টগ্রামমূখী একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি করলে দেশীয় মদসহ ২জনকে হাতে নাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা বলে তারা চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়িতে রাওনা দিচ্ছিল।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করেছেন। আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102