বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় চুনতিতে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
২৩৪

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২০) ও মোঃ জিহাদ (২১) নামের দুজন নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিত রাকিবুল ইসলাম হানিফ (২০) কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার বাসিন্দা। নিহত মোঃ জিহাদ একই জেলার কানিয়াছড়া এলাকার শামসুল আলমের পুত্র।

নিহতের বন্ধু ইউসুফ (১৮) জানান, সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল তারা। জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই আসছিল নিহতদের মোটরসাইকেল। হঠাৎ বিকট শব্দ শুনলে ফেছন ফিরতেই দেখি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্পটেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের সিএনজিযোগে হাসপাতালে আনলেই দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মোঃ শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102