বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
১৬৪

ছাতক প্রতিনিধি::

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট ৯ আগষ্ট শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া, সাংবাদিক আরিফুর রহমান মানিক, সাংবাদিক ফজল উদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক তাজিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন গত ৭ আগষ্ট বিকেলে ফুটপাতে চাঁদাবাজি নিয়ে ফেইসবুকে একটি লাইভ করেন। সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এই ঘটনা দেশের চাঁদাবাজদের বেপরোয়া ও ভয়ঙ্কর রূপের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা—এবারই শেষবার!’

তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য। প্রতিটি হত্যার বিচারহীনতা নতুন হত্যার পথ খুলে দিচ্ছে। আমরা এর অবসান চাই। তুহিন হত্যার বিচার হতেই হবে।

বিবৃতিতে বক্তারা মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102