বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছাতক থানার অফিসার ইনচার্জ-কে মোবাইল ফোনে হুমকি প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
২১২

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ভারতীয় একটি মোবাইল নম্বর (০০১৭০৪৪৮০৪১৭৮), থেকে রাত ১টা ৩৭ মিনিটে ওসির সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে মেসেজ ও ফোন করে এ ধরনের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

হুমকিতে তাঁকে বলা হয় আওয়ামী লীগ হারাইয়া যায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরে হলেও ফিরবে, বিষয়টা মাথায় রাইখেন। দিন ঘুরলে দেশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট, সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না। এসময় অফিসার ইনচার্জ ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে বলেছে সময়মতো সামনে এসে পরিচয় দেওয়া হবে। এরপর ওসি নিজেই ফোন কেটে দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102