বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলেনের দায়ে ইউএনও`র অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
২৩৩

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি স্তুপে এক লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

২৯জুলাই সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসার সার্ভেয়ার ও কানুনগো নুরে আলম, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল, অফিস সহকারি রাহুল জয়সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। অভিযান পরিচালিত করে পুটিবিলা হাছনা ভিটা ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ১লাখ ৫হাজার ঘনফুট বালু , ব্রিজের পশ্চিম পাশে ১ টি স্তুপ ২০হাজার ঘনফুট বালু,একই ইউনিয়ন এমচর হাট বাজারের উত্তর পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ২৬হাজার ঘনফুট বালুসহ মোট ১লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে স্পট নিলাম দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102