বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
১৬৯

প্রতিনিধি::( লোহাগড়া  ) চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ০১ টি একনালা অস্ত্র ০৩ টি কার্তুস ও ৭০ পিস ইয়াবাসহ ০২ জন আসামিকে আটক করা হয়েছে।

১৩ জুলাই (রবিবার) আনুমানিক রাত ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধুনগর ইউনিয়ন ও বড়হাতিয়া ইউনিয়নে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ এর নেতৃত্বে পরপর দুটি অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, (১)মোঃ হুমায়ুন কবির (৩৮), সে উপজেলার আধুনগর ইউনিয়নের হাসমল স্টেশন,( ০২নং) ওয়ার্ড এর মমতাজ মিয়া পুত্র। ২। মোহাম্মদ আব্দুল্লাহ (২৩), পদুয়া নং ওয়ার্ড সিরাজুল ইসলাম এর পুত্র।

লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আধুনগরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির (৩৮) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে সামরিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে যৌথ বাহিনীর অভিযান টিম কর্তৃক বড়হাতিয়া ০৭ নং ওয়ার্ডের মোঃ আব্দুল্লাহ (২৩) সশস্ত্র অস্ত্রধারী তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহর তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডের একটি স’মিলে পুলিশের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করে ০১টি একনালা বন্দুক, ০৩ রাউন্ড কার্তুজ এবং তিনটি দেশীয় তৈরি রামদা ০৩ টি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, যৌথবাহিনীরি অভিযানে ২জনকে থানায় হস্তান্তর করেছেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102