বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
৯৭

শান্তিগঞ্জ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার আনোয়ার হোসেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।

সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর, ফতেপুর ও মির্জাপুর, পূর্ব পাগলা ইউনিয়নের দামধরতপী এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। আমাদের পরিচয় হলো—আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করেন। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে মিলেমিশে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মো. ফারুক আহমদ, মোজাহিদ খান, মুফাসসির আহমদ রিয়াদ, মুরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, আলম মিয়া, আজহার হোসেন ও মেহেরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সদরপুর অষ্টগ্রাম পূজা কমিটির সভাপতি মিন্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক গোপাল বিশ্বাস; দামধরতপী পূজা কমিটির সভাপতি সুজিত সূত্রধর ও সাধারণ সম্পাদক শৈলেন বিশ্বাস; সলফ একতা পূজা কমিটির সভাপতি অধীর বর্মণ ও সাধারণ সম্পাদক জবক দাশ; পূর্ব বীরগাঁও বাবনগাঁও দুর্গামন্দির পূজা কমিটির সভাপতি রণজিৎ ঠাকুর ও সাধারণ সম্পাদক জিতেন্দ্র বৈদ্য; ফতেপুর নবদিগন্ত সার্বজনীন পূজা কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ এবং মির্জাপুর পূজা কমিটির সভাপতি ধীরু দাশ ও সাধারণ সম্পাদক কনক দাশ উপস্থিত ছিলেন। এ সময় আনসার কমান্ডার সেলিম আহমেদসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক পূজারীও উপস্থিত ছিলেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণের মধ্য দিয়ে মহা অষ্টমীর উৎসবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা বিনিময় করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102