বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে ইউএনওর আশ্বাসের পর কাজ শুরু, স্বস্তির আশা শতাধিক পরিবারের

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
৯৯

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রায় ৫০০ ফুটের বেশি প্লাস্টিকের পাইপ স্থাপনের এ উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর বরাদ্দ ও কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় এলাকার তিনটি রাস্তা দিয়ে পানি নিষ্কাশনের লক্ষ্যে পাইপ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাসের প্রায় ২ মাস ২০ দিন পর বরাদ্দ পাওয়ায় কাজটি বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। এতে এলাকার শতাধিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। এতে বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বরাদ্দের উদ্যোগ নেন। পরে ৩ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের কাজ শুরু হয়।

কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, ইউপি সদস্য ওহিদুর রহমান, শিক্ষক জিয়াউর রহমান মামুন, ইউপি সদস্য পদপ্রার্থী মানিক মিয়া, সমাজসেবী সোহেল রানা, নুরুল ইসলাম মঞ্জুর, আনিছুর রহমান, সাইফুল্লাহ, রুহেল আহমেদ, আলম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে বরাদ্দের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী, পাইপ স্থাপনের পর পানি নিষ্কাশন পরিস্থিতির উন্নতি হবে। এ উদ্যোগের জন্য তাঁরা ইউএনও সুনন্দা রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, পাইপ স্থাপনের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং শতাধিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ভবিষ্যতে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102