বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
১৯৭

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অধিকতর চোরাচালানবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই (নিঃ) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।##

বার্তা প্রেরক
মোঃ আফজাল হোসেন
সুনামগঞ্জ প্রতিনিধি
তাং২১/০৯/২০২৬ইং

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102