বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
১৭৩

মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) দিবাগত রাতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পরিচালিত চেকপোস্টে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সোয়া বারোটার (০০:১৫ ঘটিকা) দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. সেন্টু মিয়ার নেতৃত্বে একটি দল নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলো। এ সময় ঢাকাগামী ‘ক্রাউন ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী পরিবহনে (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো ব-১২-০৪৮২) তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ (Laborate codeine phosphate) জাকির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃত জাকির হোসেন মৃদুল জেলার কলমাকান্দা থানার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিন ও মোছা. তাসলিমা খাতুন দম্পতির ছেলে।
​এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102