শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি

মো. মোশারফ হোসাইন, নকলা
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেরপুরের নকলা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য ২০০৬ সালে উদ্যোগ নিয়ে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়ে ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর ভূমি-সংক্রান্ত মামলার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে নকলার ফায়ার সার্ভিস স্টেশনের জন্য প্রয়োজনীয় জনবল ও গাড়ি বরাদ্দ থাকলেও নিজস্ব ভবন না থাকায় সেগুলো শেরপুর সদর এলাকায় অবস্থান করছে। সংশ্লিষ্টদের ভাষ্য, ভবন না থাকায় জনবল রাখা এবং গাড়ি সংরক্ষণ করা কঠিন। এদিকে একটি ফায়ার সার্ভিসের অভাবে প্রায়ই যেভাবে জনগণের সম্পদ পুড়েছাই হচ্ছে তা নিঃসন্দেহে উদ্ধেগজনক।

৯টি ইউনিয়ন ও দ্বিতীয় শ্রেণির ১টি পৌরসভা নিয়ে গঠিত নকলা উপজেলার জনগনের জান-মাল রক্ষায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি চালু করার জন্য দাবি জানিয়ে আসেছন উপজেলাবাসী। এবিষয়ে অজ্ঞাত কারনে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল সবাই কেনজানি নিরব ভূমিকায়। যদিও বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদে তাঁর প্রথম বক্তব্যে নকলায় ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

এ অবস্থায় প্রশ্ন হলো, স্থায়ী ভবনের জটিলতা যতদিন না কাটছে, ততদিন নকলাবাসী কি ফায়ার সার্ভিসের জরুরি সেবা থেকে বঞ্চিত থাকবে? নকলায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পুড়ে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় আসবাবপত্র। নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। আগুন লাগার পর শেরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি নকলায় পৌঁছাতে যে সময় লাগে, ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা থাকে। ফলে দ্রুত সেবা নিশ্চিত করতে নকলায় অন্তত একটি অস্থায়ী ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। তাই স্থায়ী ভবন নির্মাণে যতদিন সময় লাগবে ততদিন বিকল্প ব্যবস্থা নেওয়া অতিবজরুরি বলে দাবি উত্থাপন করছেন সর্বসাধারণ।

বিকল্প ব্যবস্থার বিষয়ে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সোমবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসক-এর সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়েছিল। নকলার জন্য বরাদ্দ করা জনবল ও গাড়ি কোথায় রাখা যায়, সে বিষয়ে উদ্যোগও নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। কেন হয়নি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

উপজেলার অনেকের পরামর্শ, নকলায় ৫০০ আসনের একটি অডিটোরিয়াম ভবন রয়েছে। সেখানে ২০২৪ সাল থেকে দির্ঘদিন সেনাবাহিনীর সদস্যরা নিরাপদে অবস্থান করেছেন এবং তাঁদের বেশ কয়েকটি গাড়িও ভবনের সীমানার ভেতরে রাখা হয়েছিল। ফলে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে আপাতত ওই ভবনের উপযুক্ত কয়েকটি কক্ষে অল্পসংখ্যক ফায়ার সার্ভিস সদস্যের থাকার ব্যবস্থা করা এবং তাদের গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থা করা সম্ভব। অডিটোরিয়ামটি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখান থেকে নকলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে দ্রুত যাতায়াতও সম্ভব। তাই নকলায় স্থায়ী ফায়ার সার্ভিস ভবনের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ৫০০ আসনের অডিটোরিয়াম ভবনের একটি অংশকে অস্থায়ী তথা ফায়ার সার্ভিস স্টেশনের বিকল্প হিসেবে ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করতে পারেন বলে তার মন্তব্য করেন। তাদের সুচিন্তিত এমন মতামতের সাথে আমিও ঐকমত্য পোষন করছি।

আগুন লাগার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগুনের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রস্তুত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি পরিবারকে সর্বস্বান্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে কয়েক মিনিটও গুরুত্বপূর্ণ। তাই নকলাবাসীর দীর্ঘদিনের এই জনদাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত একটি কার্যকর অন্তর্বতী ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন করে স্থায়ী ফায়ার সার্ভিস ভবনের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া আবশ্যক। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা প্রশাসন, বিজ্ঞ আদালত, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগনের সুদৃষ্টি ও প্রচেষ্টা জরুরি। তাদের সম্মিলিত উদ্যোগেই দ্রুত সময়ের মধ্যে নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে বৃহৎ অডিটোরিয়ামটি ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

 

musharaf9ab@gmail.com
-মো. মোশারফ হোসাইন

নকলা, শেরপুর।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102