বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
১৬৯

মহিউদ্দিন,নেত্রকোনা জেলাপ্রতিনিধি:
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখ, রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সজল কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ​আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের জীবন গঠনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল ফোনের অতিরিক্ত ও অপব্যবহারের বিভিন্ন কুফল তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রেখে কীভাবে একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ গড়ে তোলা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো নিয়ে আলোকপাত করা হয়।
​এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, সংশ্লিষ্ট বিট অফিসার এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আইনগত সহায়তার আশ্বাস প্রদান করা হয় এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102