মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
৫৫

এনায়েত করিম রাজিব,বাগেরহাট প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মোরেলগঞ্জ বিএনপির নিজস্ব কার্যালয়ে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একজন আপসহীন নেত্রী। তিনি দীর্ঘ সময় দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা ও আব্বাস মুন্সি, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন মিলন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্যসচিব শহিদুল হক মিঠু এবং পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102