বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম জেরিন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৭৯ বার পড়া হয়েছে
৪৯৭

সুনামগঞ্জ প্রতিনিধি

এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে জেরিন তাবাসসুম। সে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

জেরিন তাবাসসুম মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৬৪ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বরের গড় ৯৩ দশমিক ১২ শতাংশ। এ বছর সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জেরিনের বাবা সুহেল মিয়া ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক এবং মা সাজেদা আক্তার রোজিনা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। জেরিন তাঁদের বড় মেয়ে।

জেরিনের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102