মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
১৪৬

সেলিম আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। তিনি গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি ড. মো. জিললুর রহমান আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
মো. ওমর ফারুক বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার পুরো থানা টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ত্যাগের ফসল। আমি এই গৌরবময় সম্মাননা আমাদের থানার প্রতিটি পুলিশ সদস্যকে উৎসর্গ করছি, যারা দিন-রাত এক করে জনগণের সেবা ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। এসময় তিনি কৃতজ্ঞতা জানান, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার,  জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষের  প্রতি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102