মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

জৈন্তাপুরে প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জন ১০টি বৃত্তি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
৫৯

জৈন্তাপুর প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় এবারও জৈন্তাপুর উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি থেকে মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা উপজেলার সর্বোচ্চ অর্জন।

এ বছর জৈন্তাপুর উপজেলায় সরকারি ৭২টি ও বেসরকারি ১২টিসহ মোট ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। নিবন্ধিত ৬৩১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬৭ জন। প্রকাশিত ফলাফলে উপজেলায় মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৭ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৬ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উপজেলার সামগ্রিক ফলাফলে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৯ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের কৃতিত্ব ধরে রেখেছে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আহমেদ টানা তিনবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং বিদ্যালয়টি চারবার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মঞ্জুর আহমেদ বলেন, “এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার ওপরও সমান গুরুত্ব দিই। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “এবারের ফলাফল সন্তোষজনক হলেও আরও ভালো হতে পারত। বিশেষ করে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা গেলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ার সুযোগ ছিল। আগামীতে শিক্ষার মানোন্নয়ন এবং আরও ভালো ফলাফল অর্জনে আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করে যাব।”

বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাদের প্রত্যাশা, আগামী বছরগুলোতেও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জৈন্তাপুর উপজেলার শিক্ষা ক্ষেত্রে সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102