বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
২৬১

দিলীপ কুমার দাশ,শান্তিগঞ্জ:

১৮জুন (বৃহস্পতিবার) দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহবানে জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে আতাউল হোসেন-কে সভাপতি এবং বর্তমান ওয়ার্ড প্রতিনিধি আজির উদ্দিন-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে উপস্থিত অভিভাবকদের মতামত ও সম্মতির ভিত্তিতে একটি ১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি আতাউল হোসেন তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষার মান বৃদ্ধিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” সহ-সভাপতি আজির উদ্দিনও বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রায় তাদের সফল ভূমিকা প্রত্যাশা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102