সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়। শাহেদ আলী’র ‘জীবনকথা’: একটি পর্যালোচনা দরগাপাশা ইউনিয়ন যুবদল’র সভাপতি ছালিক আহমদ’র ঈদ বার্তা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন: আওরাবুনিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শামসুল হক সুমন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সভা ঈদের বাস্তবতা ও আমাদের চরিত্র নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা নকলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
৭৩

আফজাল মিয়া,বিশ্বনাথ প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে সাংবাদিকবৃন্দ’সহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামস্থ ‘বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান এস্টেইট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিব আহমদ মনির’র নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার ‘মেয়র’ পদে প্রার্থী হব। আর নির্বাচনে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে ‘দখলে-দূষণে বিপন্নের পথে থাকা আমাদের প্রিয় বাসিয়া নদী’কে দখল-দূষণমুক্ত করে বাসিয়ার হারিয়ে যাওয়া নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করব। বাসিয়ার দুই তীরে ওয়াক ওয়ে গড়ে তুললে বিশ্বনাথের সৌন্দর্য অনেকগুন বৃদ্ধি পাবে। তাছাড়া মানুষেরর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন বাস্তবায়নে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাব।
মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সংগঠক আল-আমিন’সহ ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102