বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের বর্ণাঢ্য আয়োজন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
২৪৮

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। এ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় শহরের পূর্ব মল্লিকপুরস্থ শেখ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে, ২৫ মার্চ বিকাল ৩:০০টায় সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির হলরুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে তারা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।
পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া, কুরবান নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিতালি বেগম তালুকদার, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাজেদা আক্তার এবং কুহিনূর বেগম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী সদস্য শেখ আরিফ বখতিয়ার, শাইখা জান্নাতুল, শাইখা ফাইরোজ, মাহির বখতিয়ার, লাকি বেগম, আমেনা ছাহরি, নওশিন, সামিহা-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক, সাহিত্যপ্রেমী ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102